স্বাস্থ্য ব্যবস্থার আদর্শ কিউবা

পৃথিবীর চিকিৎসাসেবার বিস্ময় সমাজতান্ত্রিক কিউবা


পৃথিবীর চিকিৎসাসেবার বিষ্ময় সমাজতান্ত্রিক কিউবা

পৃথিবীর চিকিৎসাসেবার বিষ্ময় সমাজতান্ত্রিক কিউবা
স্বাস্থ্য ব্যবস্থার জন্য পৃথিবীর প্রসিদ্ধ এক দেশ কিউবা।বর্তমান বিশ্বে প্রতিটি দেশের জন্য আদর্শ হিসেবে কাজ করছে তারা।কিউবার জনগনের মাসিক আয় ২০ ডলার হওয়া সত্বেও তারা তাদের জনগনকে সুস্থ্য রাখতে সক্ষম হয়েছে।এর প্রধান কারন হলো ভালো প্রশিক্ষন,দক্ষ ডাক্তার এবং বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থার উপরে কাজ করেছে তাদের সরকার।

একটা সাধারন পার্থক্য কিউবা এবং অন্যান্য দেশের মধ্যে হলো কিউবায় চিকিৎসা সেবা মানুষের একটি মৌলিক অধিকার হিসেবে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে তাদের সংবিধানে।যেখানে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অন্যান্য দেশে একজন রোগীকে অর্থের বদলে চিকিৎসা গ্রহনকারী ব্যবসায়ীক ভোক্তা হিসেবে গন্য করা হয়।
কিউবার সমাজতান্ত্রিক আদর্শ তাদেরকে সাস্থ্যসেবায় বহুদূর নিয়ে গেছে।তাদের চিকিৎসাসেবার মাধ্যমে চেষ্টা করা হয় কিভাবে কোনো রোগে আক্রান্ত হওয়ার পূর্বে কিভাবে মোকাবেলা করা যায় এবং তাদের জনগনকে চিকিৎসা ব্যয় নিয়ে কখনো চিন্তা করতে হয় না কারন ডাক্তারদের ফি সম্পূর্ন ফ্রি।

পরিসংখ্যান বলছে কিউবান নাগরিকদের গড় আয়ু পুরুষদের ৭৭ বছর এবং নারীদের ৮১ বছর,যা যুক্তরাজ্যের পুরুষদের ৭৯ এবং নারীদের ৮৩ বছরের কাছাকাছি।এই দেশে  প্রতি ১৫০ জন নাগরিকের জন্য ১ জন ডাক্তার সেবা দিতে সক্ষম যেখানে পৃথিবীর অনেক  উন্নত দেশের কাছেও বিস্ময়।এখানে একজন ডাক্তারের মাসিক আয় প্রায় ৬০ ডলার।

২০১৫ সালের তথ্য মতে-পৃথিবির ৭৭ দেশে ৩৭০০০ ডাক্তার ও মেডিকেল কর্মী স্বাস্থ্য সেবা দিচ্ছে বিভিন্ন মানবিক মিশনে এবং আমেরিকার বানিজ্য বাঁধা উপেক্ষা করে তাদের জনগনের জন্য তারা বিদেশী রেমিটেন্স নিয়ে আসছে।আজকে তাদের কাছে হয়তো পারমানবিক অস্ত্র নেই, অত্যাধুনিক মারন  অস্ত্র নেই কিন্তু তাদের কাছে মানুষকে বাঁচানোর অস্ত্র আছে।

২০১৮ সালে ব্রাজিলের সরকার পরিবর্তনের পরেই ব্রাজিলে কর্মরত কিউবান ডাক্তারদের ব্রাজিল ত্যাগ করে কিউবায় ফিরে যেতে নির্দেশ দেয় ব্রাজিল সরকার। কিন্তু ২০২০ সালের করোনা পরিস্থিতিতে আবারও কিউবান ডাক্তারদের ব্রাজিলে ফিরিয়ে নিতে বাধ্য হয় অহংকারী ব্রাজিল সরকার।আজকে করোনা মোকাবেলায় ইতালিসহ পৃথিবীর বিভিন্ন দেশের পাশে দাড়িয়েছে কিউবান চিকিৎসকেরা।

জয় হোক ফিদেল ক্যাস্ত্রো ও চে গুয়েভারার আদর্শের,

জয় হোক কিউবান চিকিৎসকদের ,

জয় হোক বিশ্বমানবতার।

Comments

Popular posts from this blog

High quality articles within 24 hours,buy now