তন্ময়ের কবিতা বৃথা মানুষ
বৃথা মানুষ তন্ময় চক্রবর্তী অভিশপ্ত হিংসুটে মানুষের চেতনা, আজও আমি বুঝিনি মানুষের যন্ত্রনা। দিকে দিকে আজ চিতার আগুন, লোভের যুদ্ধ সব! আজও পারিনি মানুষ হতে, বন্ধ দরজা সব! ওপার থেকে শুনেছি চিৎকার, যেতে চাইনি বাধা পারাবার, পাপবোধ তাই আমার হৃদয়ে, আমরন ফিরে আসার চিৎকার। আর্তনাদ,সন্দিহান,রক্তবস্ত্র চোখের কোনে, পাপিদের কাছে ধর্মও পাপ, পাপবোধ তবু নাহি নিকৃষ্টের মনে। অদ্ভুত চেয়ে থাকা,পৌরষত্বের তেলটি মাখা, উৎকৃষ্টের দলে নাম লেখাতে, প্রতিযোগিতায় কামনা-বাসনা। তবু পরাজিত মানবতা,পরাজিত সত্যের দল, তাই নষ্টের দলে নাম লেখাতে, পৌছে গেছে মানবজাতির সবসম্বল। হারিয়েছি মানুষ উপাধি, স্বার্থতরে বৃথাকর্ম সবই, আমরাতো ভাই মানুষ নই, নপুংসকের দল। আপন ঘরকে করেছি দগ্ধ, মায়ার বাধন হয়েছে পন্য, বোধটুকু তাই জাগেনি মনে, আমরাই জগতে বৃথা বলে গন্য।
