আমার লেখা নতুন কবিতা ব্যর্থ বঙ্গপিতা

ব্যর্থ বঙ্গপিতা

তন্ময় চক্রবর্তী



আমি স্বপ্ন দেখেছিলাম শোষন মুক্ত দেশের জন্য,
আমি স্বপ্ন দেখেছিলাম অহিংস ভূমির জন্য,
আমি স্বপ্ন দেখেছিলাম সাম্যের সমাজের জন্য।

কিন্তু,
তোমরা দেশকে কি দিয়েছ?
একবার ভেবে দেখেছ?
নাকি,প্রতিপদে শুধু অনুভবই করেছে?

সত্যি বলতে,
তোমরা ব্যর্থ,ভিতু বা বাংলার অযোগ্য উত্তরাধিকারী।
নয়তো,আমার স্বপ্নই ছিল ভুল,
কারন আমার স্বপ্ন সোনার বাংলা।

আজ তোমরা আমার স্বপ্নের কতটুকু বাস্তবায়ন করেছ,
কতটুকু ভালোবেসেছ দেশটাকে,
কতটুকু শ্রদ্ধা করেছ শহীদের রক্তের,
কতটুকু মূল্য দিয়েছ নারীর সম্ভ্রমের।

উত্তর হল,
দিতে পারোনি!
দিতে পারোনি মায়ের কান্নার মূল্য!
ধরে রাখতে পারোনি চেতনার পূন্য!

আজ,
তোমরা জন্ম দিয়েছ শুধু ধর্ষকের,
তোমরা জন্ম দিয়েছ শুধু ক্ষমতার লড়াইয়ের,
তোমরা জন্ম দিয়েছ শুধু অন্নহীন ভূমিহীনদের।

তাই অবশেষে বলতে চাই,
আমার স্বপ্নই ছিল মিথ্যে,
আমার চেতনা ছিল ভুল,
শহীদের আত্মদান ছিল পরিহাস,
মুক্তিযুদ্ধ ছিলো নাটক,
আর সেই নাটকের আমিই ব্যর্থ পিতা।

Comments

Popular posts from this blog

High quality articles within 24 hours,buy now