আগৈলঝাড়ার বাগধা ইউনিয়ন চেয়ারম্যানের জনগনের উদ্দেশ্যে করোনা সচেতনতা বার্তা
![]() |
| চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি |
সারা বিশ্বের মত বাংলাদেশেও হানা দিয়েছে ভয়ংকর ছোয়াচে নভেল করোনা ভাইরাস।
আমাদের গ্রামাঞ্চলেও এই ভাইরাসের মহামারি প্রভাব দেখা দিতে পারে যদি না আমরা সচেতন হই।
সরকার আগামী ৪ই এপ্রিল পর্যন্ত সারাদেশ লকডাউন ঘোষনা করেছে। এই সময়ের ভিতরে কেউ ঘরের বাইরে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পড়ে বের হবেন। তবে কোথাও ভীড় করা যাবে না। কোথাও আড্ডা দেয়া যাবে না।
বাজার এবং পাড়া মহল্লার ফার্মেসি, মুদি এবং কাচামালের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ থাকবে। যারা বাজার করতে আসবেন তারা নিজেদের মধ্যে কমপক্ষ্যে ৩ ফুট দুরুত্ব বজায় রেখে দাড়াবেন।
মনে রাখবেন, এই করোনা ভাইরাসের কোন ওষুধ নেই। পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সচেতনতাই এই ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়।
আজ বাগধা এবং আস্কর বাজারে সামাজিক দুরুত্ব নিশ্চিত করার নিমিত্তে গোল দাগ দিয়েছি। এই দাগে মধ্যে দাড়িয়ে ক্রেতারা কেনাকাটা করবেন। প্রতিটি বাজারে এই সিস্টেম ফলো করার জন্য বলা হল।
সৃষ্টিকর্তা আমাদের সবাইকে এই বিপদ থেকে রক্ষা করুন।
#stay_home
#stay_safe
Collected from facebook wall



Comments
Post a Comment