আগৈলঝাড়ার বাগধা গ্রামে ছাত্র সমাজের উদ্যোগে মাস্ক বিতরন
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে নিম্নআয়ের মানুষের মাঝে মাক্স বিতরন করছে বাগধা ইউনিয়ন ছাত্রসমাজ।
করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে বাগধা গ্রামের নিম্ন আয়ের অসচেতন মানুষের মাঝে সেইফটি মাক্স বিতরন করেছে বাগধা ছাত্র সমাজ এবং এই কার্যক্রমের অর্থায়ন করেছে সমাদ্দার ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
বুধবার সকাল ৯ ঘটিকায় বাগধা বাজার থেকে শুরু হয় এই কার্যক্রম এবং দুপুর ২টা পর্যন্ত বাগধা গ্রামের বিভিন্ন স্থানে মাক্স বিতরন করেন ছাত্র সমাজের কর্মীরা।দেশের ক্রান্তি সময়ে গ্রামের নিম্ন আয়ের মানুষের কাছে নিরাপত্তা সামগ্রিগুলো উপকারে আসবে।এরপূর্বে রবি ও সোমবারে ছাত্র সমাজের উদ্যোগে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।
ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হয়েছে:গ্রামের নিম্ন আয়ের মানুষের কাছে মাক্স ক্রয় করা বর্তমানে কষ্ট সাধ্য,বাজারেও মাক্সের সংকট রয়েছে এবং দামও বেশি,যারফলে তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে,তাই তাদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার জন্যই ছাত্র সমাজের এই উদ্যোগ।অন্যদিকে আহ্বান জানানো হয়েছে সমাদ্দার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতো সমাজের সামর্থবানদের এই বিপদের সময় মানুষের পাশে দাড়ানোর জন্য।


Comments
Post a Comment