আগৈলঝাড়ার বাগধা গ্রামে ছাত্রসমাজের উদ্যোগে করোনা সচেতনতা কার্যক্রম।

করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করছে বাগধা ইউনিয়ন ছাত্র সমাজ

Shapnobuzz,Dreamer,বাগধা বাজার,আগৈলঝাড়া,করোনা ভাইরাস,হস্তশিল্প প্রজেক্ট,মাইকিং,ছাত্র সমাজ
Shapnobuzz,Dreamer,বাগধা বাজার,আগৈলঝাড়া,করোনা ভাইরাস,হস্তশিল্প প্রজেক্ট,মাইকিং,ছাত্র সমাজ

করোনা ভাইরাস বর্তমানে সমস্ত পৃথিবীর জন্য আতঙ্ককের কারন হয়ে দাড়িয়েছে এবং বাংলাদেশও সেই ঝুঁকি মুক্ত নয়।তাই বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ছাত্র সমাজের উদ্যোগে শুরু হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা কার্যক্রম।

রবিবার সকাল এগারো ঘটিকায় বাগধা বাজার সংলগ্ন হস্তশিল্প প্রজেক্টের নারী কর্মীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধের করনিয় বিষয়ক ধারনা প্রদান এবং লিফলেট বিতরনের মাধ্যমে শুরু হয় তাদের এই কার্যক্রম।এরই ধারাবাহিকতায় সারাদিন এলাকার বাড়ি বাড়ি এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।সোমবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করা হয় বাগধা ইউনিয়নে।

জনসচেতনতা কার্যক্রমের বিশেষত্ব ছিলো কোনো ধরনের জনসমাগম এড়িয়ে এবং ঝুকির মাত্রা যথাসম্ভব কমিয়ে এনে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা।যারফলে  মানুষের মাঝে ইতিবাচক সাড়া জাগাবে কার্যক্রমটি।

বাগধা ইউনিয়ন ছাত্র সমাজের পক্ষ থেকে জানিয়েছে-গ্রামের মানুষ খুব বেশি সচেতন নয় করোনা ভাইরাস সম্পর্কে এবং এই সচেতনতা সৃষ্টির দায়িত্ব ছাত্র সমাজের,তাই ছাত্র সমাজ এই উদ্যোগ গ্রহন করেছে।তারা আরও প্রতিজ্ঞা করেছেন বাগধা গ্রামের মানুষের পাশে তারা ছিলো,আছে এবং থাকবে।ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান জানানো হয় প্রতিটি মানুষ যেন তার নিজ নিজ জায়গা থেকে করোনা প্রতিরোধে এগিয়ে আসে।

Comments

Popular posts from this blog

High quality articles within 24 hours,buy now