আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নে আমবৌলা গ্রামে ছাত্রসমাজের করোনা সচেতনতা কার্যক্রম

আমবৌলা ছাত্র সমাজের উদ্যোগে করোনা সচেতনতামূলক মাইকিং এবং লিফলেট ও মাক্স বিতরন

আমবৌলা ছাত্র সমাজের উদ্যোগে সচেতনতামূলক মাইকিং এবং লিফলেট ও মাক্স বিতরন

করোনা ভাইরাস বর্তমানে যতদিন যাচ্ছে তত বেশি ঝুঁকি তৈরী করছে মানুষের জন্য,তাই সবচেয়ে গুরুত্বপূর্ন হচ্ছে সচেতনতা।তারই ধারাবাহিকতায় নিজেদের এলাকার মানুষকে সচেতন করছে আমবৌলা ছাত্র সমাজ।

বুধবার বিকাল চার ঘটিকায় কোনো ধরনের জনসমাগম এড়িয়ে আমবৌলা বাজার এবং নিমারপাড়ে লিফলেট ও মাক্স বিতরনের মাধ্যমে শুরু হয় তাদের এই সচেতনতা কার্যক্রম এবং সারাদিন এলাকার বাড়ি বাড়ি লিফলেট ও মাক্স বিতরন করা হয়, পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন তারা।এরপূর্বে সোমবার  আমবৌলা ছাত্রসমাজের উদ্যোগে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাগধা ইউনিয়ের বিভিন্নস্থানে মাইকিং করা হয়।

তাদের এই সচেতনতা ও সহযোগিতামূলক উদ্যোগ দেশের বিপদের সময়ে প্রশংসার দাবি রাখে।ছাত্রসমাজের পক্ষ থেকে বলা হয়েছে সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে দাড়িয়েছেন তারা এবং সর্বদা এই দায়িত্বদায়িত্ববোধ বজায় থাকবে।সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন এবং সহযোগিতামূলক আচরনের জন্য আহ্বান জানিয়েছে তারা।


Download shapnobuzz app:
Shapnobuzz.apk

Comments

Popular posts from this blog

High quality articles within 24 hours,buy now