তন্ময় চক্রবর্তী'র কবিতা প্রানীর কান্না
প্রানীর কান্না
তন্ময় চক্রবর্তী
পৃথিবী আজ শ্মশানা ভূমি,
রক্ত,মাংসে সব।
মানুষের মাঝে মানুষ খুঁজি,
নড়বড়ে দানবের সম্বল।
মানব তোমার জীবন ধুকছে,
হাসছে বনের পাখি,
একদিনতো ওরাও কেঁদেছে,
রক্ত হলির গ্লানি।
ওদের প্রানেরও মূল্য ছিলো নির্বোধ জনতা,
ওরাতো তোমার বিপ্লব বোঝেনা,
পারেনা বোঝাতে যন্ত্রনা।
আজ তব চিন্তা করো সন্ধানে মানবতা,
তোমারতো মন নেই আর আচরনে মানবতা,
প্রকৃতিকে বন্দি করেছো বদ্ধ খাঁচার মাঝে,
আজতো মানব বন্দি তুমি নিজ গৃহেরই মাঝে।
অহংকারের সম্বল তোমার সিকেই উঠেছে দেখ,
কিসের বরাই নিয়ে তুমি প্রকৃতি ধ্বংসে নামো।
কিসের তরে উজার করেছো হাজার বিঘা বন,
প্রকৃতিও তাই বিচার দিয়েছে বিধাতার নিকট।
ওরাওতো শ্রষ্টার সৃষ্টি,
ওদেরও রয়েছে প্রান,
ওরাই তব করজোরে কেড়ে নেবে অধিকার।
তাই বিধাতাই আজ বিচারে নেমেছে,
নেমেছে সৃষ্টি রক্ষায়,
শিক্ষা তোমায় দিয়েই বোঝাবে,
দম্ভ চূর্নে তোমার।


Comments
Post a Comment