আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নে আমবৌলা গ্রামের ছাত্রসমাজের উদ্যোগে বৃহৎ করোনা সচেতনতা কার্যক্রম।

আমবৌলা ছাত্রসমাজের উদ্যোগে বৃহৎ পরিসরে করোনা ভাইরাস সচেতনতা মূলক মাইকিং এবং লিফলেট ও মাস্ক বিতরন।

আমবৌলা ছাত্রসমাজের উদ্যোগে বৃহৎ পরিসরে করোনা ভাইরাস সচেতনতা মূলক মাইকিং এবং লিফলেট ও মাস্ক বিতরন।


এখন সমস্ত পৃথিবী জুড়ে করোনা ভাইরাস এক আতঙ্কের নাম। যা  সৃষ্টি করেছে এক মহা বিপর্যয় ।সমস্ত পৃথিবী যখন করোনা ভাইরাস মোকাবেলায় তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন আমবৌলা ছাত্র সমাজ তাদের ক্ষদ্র প্রচেষ্টায় এগিয়ে এসেছে নিজেদের এলাকাকে কিভাবে  করোনা ভাইরাস  থেকে রক্ষা করা যায়।

সে লক্ষে তারা  আমবৌলা বাজারে সর্বপ্রথম ২০ মার্চ শুক্রবার বিকালে করোনা ভাইরাস প্রতিরোধের মিটিং করে। তার পরের দিন ২১ মার্চ শনিবার লিফলেট এর মাধ্যমে তাদের সচেতনতা মূলক কার্যক্রম শুরু করে এবং বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রম চালায়। এর পরের দিন থেকে প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আমবৌলা গ্রাম ঘুরে ঘুরে মাইকিং করে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।  এছাড়া  ২২ তারিখ মাস্ক বিতরনের কার্যক্রমও চালায় তারা। তাদের এই ভাইরাস সচেতনতা মূলক কার্যক্রম এখনও অব্যাহত আছে।
তাদের এই প্রচেষ্টা অসচেতন এবং নিম্নআয়ের মানুষের মানুষের মাঝে সুন্দর গুরুত্ব বহন করবে,তাই আমবৌলা এলাকার জনগন খুব খুশি ছাত্রসমাজের প্রতি।

আমবৌলা ছাত্র সমাজের সাথে কথা বলে যানা যায় তাদের নিজেদের দায়িত্ববোধ থেকেই করোনা ভাইরাস সচেতনতা মূলক কার্যক্রমে তারা এগিয়ে এসেছে এবং সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও অতঙ্কিত না হতে বলা হয়েছে।তাছাড়াও সমাজের বিত্তবান/সক্ষম ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

আমবৌলা গ্রামের ছাত্র সমাজের উদ্যোগ শুধু আমবৌলা নয় অন্য এলাকার মানুষের জন্য অনুপ্রেরনা হিসেবে কাজ করেছে।অামবৌলা ছাত্র সমাজের এই মহৎ উদ্যোগ দেশের এই মহা  বিপদের সময়ে প্রশংসার দাবি রাখে এবং সমাজে ইতিবাচক কর্মকান্ডের প্রতি আরও বেশি উৎসাহ যোগাবে।

Comments

Popular posts from this blog

High quality articles within 24 hours,buy now