তন্ময় চক্রবর্তীর কবিতা 'তোমরা অপরাধী'
তোমরা অপরাধী,
তোমরা অপরাধ করেছ সমাজ ব্যবস্থার সাথে,
তোমরা অপরাধ করেছ প্রতি বিন্দু রক্তের সাথে,
তোমরা অপরাধ করেছ হাজার মায়ের কান্নার সাথে।
হ্যা তোমরা কুলাঙ্গার,
তোমরা প্রতিবাদ করোনি অধিকার হত্যার,
তোমরা প্রতিবাদ করোনি পশু সত্তার,
তোমরা প্রতিবাদ করোনি অমানিবকতার।
তোমরা ভিতু জনতা,
তোমরা আওয়াজ তোলোনি স্বাধীনতা রক্ষায়,
তোমরা কথা বলোনি ভিটে হারা জনতার,
তোমরা চাবুক মারোনি সন্ত্রাসী হত্যায়।
তোমরা কাপুরুষ তাই তোমার মা-বোন ধর্ষিত,
তোমরা কাপুরুষ তাই তোমার বাবা লাঞ্চিত,
তোমরা কাপুুরুষ তাই তোমার জীবন শঙ্কিত।
তবে যদি সাহসী হও কথা বলো সাম্যের,
যদি বীর হও প্রতিবাদ করো অত্যাচারের,
যদি বাঙালি হও বিশ্বাস করো মুক্তিযুদ্ধে।
তাই,
হাত তোলো মুষ্টিবদ্ধ,লড়াই করো ঐক্যবদ্ধ,
সংগ্রাম করো যুক্তিযুক্ত, জীবন হবে শত্রুমুক্ত।
------------------------_-------------------------------------
তোমরা অপরাধ করেছ সমাজ ব্যবস্থার সাথে,
তোমরা অপরাধ করেছ প্রতি বিন্দু রক্তের সাথে,
তোমরা অপরাধ করেছ হাজার মায়ের কান্নার সাথে।
হ্যা তোমরা কুলাঙ্গার,
তোমরা প্রতিবাদ করোনি অধিকার হত্যার,
তোমরা প্রতিবাদ করোনি পশু সত্তার,
তোমরা প্রতিবাদ করোনি অমানিবকতার।
তোমরা ভিতু জনতা,
তোমরা আওয়াজ তোলোনি স্বাধীনতা রক্ষায়,
তোমরা কথা বলোনি ভিটে হারা জনতার,
তোমরা চাবুক মারোনি সন্ত্রাসী হত্যায়।
তোমরা কাপুরুষ তাই তোমার মা-বোন ধর্ষিত,
তোমরা কাপুরুষ তাই তোমার বাবা লাঞ্চিত,
তোমরা কাপুুরুষ তাই তোমার জীবন শঙ্কিত।
তবে যদি সাহসী হও কথা বলো সাম্যের,
যদি বীর হও প্রতিবাদ করো অত্যাচারের,
যদি বাঙালি হও বিশ্বাস করো মুক্তিযুদ্ধে।
তাই,
হাত তোলো মুষ্টিবদ্ধ,লড়াই করো ঐক্যবদ্ধ,
সংগ্রাম করো যুক্তিযুক্ত, জীবন হবে শত্রুমুক্ত।
------------------------_-------------------------------------


অসাধারণ কবিতা!
ReplyDeleteহুম সব কথাগুলো সত্যি..অনেক সুন্দর সামনে আরো ভালো করবেন ভাই।
ReplyDeleteশুভ কামোনা রইলো।
Keep it up dost. Your poem is just owsame.
ReplyDeleteWow. Keep it up bro. You will do something better i hope and i pray
ReplyDelete