অমিতাভ চক্রবর্তীর অসাধারন সম্প্রীতির কবিতা

সবাই হবো এক

অমিতাভ চক্রবর্তী

এসো আজ এক সাথে হই
হাতে রাখি হাত,
কান্না সকল লুকিয়ে রেখে
ভুলে যাই জাত পাত।

আমিও মানুষ তুমিও মানুষ
তবে দন্দ কিসের ভাই,
চলো একসাথে লিখি জীবনের কথা
চলো একি সুরে গাই।

তুমি হবে শ্রেষ্ঠ শিল্পি
আমি হবো সুরকার,
রাঙাবো সমাজ আলোর ছটায়
ঘুচবে সকল আধার।

মাঠে মাঠে কৃষক তুলবে যে সুর
ফসলের ঝঙ্কারে,
আমরাই দেবো অভয় তখন
যদি বৈশাখি ঝড় ডরায় তারে।

একসাথে গড়বো ভঙ্গুর সমাজ
সবাই হবো জয়ী,
ফোটাবো হাসি সবার মুখে
মোরা হবো মৃত্যুঞ্জয়ী।

Comments

Popular posts from this blog

High quality articles within 24 hours,buy now