বিশ্বজিৎ ঠাকুরের নন্দিত আমি
নতুন এই মনেতে আবার, কাব্যের আলপনা,
নতুন করে হচ্ছে আবার ছন্দের সূচনা।
প্রকৃতির শত রং আবার, করেছে মনে ভর,
কবি মন যে দিচ্ছে জানান, সে নয় নশ্বর।
জীর্ণ যত চিত্র গুলো, রং এর আলোয় মেশা,
নির্মল বাতাসে, মনে বসেছে অন্য রকম নেশা।
কল্প ডানায় ভর করে আজ, হারিয়ে যায় মন,
গান বাধে আর খুঁজে বেড়ায় আমার আপনজন।
কাশ ফুলের ঐ দুগ্ধ সাদায়,মন ছুঁয়ে মোর যায়,
পাগল এই মনটাকে, আজ বেধেছি কবিতায়।
.
_নন্দিত আমি
বিশ্বজিৎ ঠাকুর (সিক্ত)


Keep it up dost and you will be the next tagor.
ReplyDeleteYo boss
ReplyDelete