তন্ময়ের কবিতা বৃথা মানুষ

অভিশপ্ত,হিংসুটে,মানুষের চেতনা,মানুষের যন্ত্রনা,বৃথা মানুষ,তন্ময় চক্রবর্তী,বন্ধ দরজা,লোভের যুদ্ধ,বাধা পারাবার,আর্তনাদ,সন্দিহান,রক্তবস্ত্র,ধর্মও পাপ,সত্যের দল,নপুংসকের দল,দগ্ধ,মানবজাতি 

 

 

 

 

 

 

 

 

বৃথা মানুষ

তন্ময় চক্রবর্তী

অভিশপ্ত হিংসুটে মানুষের চেতনা,
আজও আমি বুঝিনি মানুষের যন্ত্রনা।
দিকে দিকে আজ চিতার আগুন,
লোভের যুদ্ধ সব!
আজও পারিনি মানুষ হতে,
বন্ধ দরজা সব!

ওপার থেকে শুনেছি চিৎকার,
যেতে চাইনি বাধা পারাবার,
পাপবোধ তাই আমার হৃদয়ে,
আমরন ফিরে আসার চিৎকার।

আর্তনাদ,সন্দিহান,রক্তবস্ত্র চোখের কোনে,
পাপিদের কাছে ধর্মও পাপ,
পাপবোধ তবু নাহি নিকৃষ্টের মনে।

অদ্ভুত চেয়ে থাকা,পৌরষত্বের তেলটি মাখা,
উৎকৃষ্টের দলে নাম লেখাতে,
প্রতিযোগিতায় কামনা-বাসনা।

তবু পরাজিত মানবতা,পরাজিত সত্যের দল,
তাই নষ্টের দলে নাম লেখাতে,
পৌছে গেছে মানবজাতির সবসম্বল।

হারিয়েছি মানুষ উপাধি,
স্বার্থতরে বৃথাকর্ম সবই,
আমরাতো ভাই মানুষ নই,
নপুংসকের দল।

আপন ঘরকে করেছি দগ্ধ,
মায়ার বাধন হয়েছে পন্য,
বোধটুকু তাই জাগেনি মনে,
আমরাই জগতে বৃথা বলে গন্য।

Comments

  1. কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো, কিন্তু এখনকার সমাজে আমাদের বিবেক, বুদ্ধি, চেতনা যদি জাগ্রত করে কোনো একটা ভালো কাজে লাগাতে পারি।তাহলে হয়তো আমাদের এই সমাজটি আরও সুন্দরময় উঠত।

    আর তুমি সামনের সময় গুলোতেও এরকম আরও অনেক অনেক কবিতা লিখিও।।

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই, আপনাদের আনুপ্রেরনা আরও লিখতে সাহায্য করবে।।

      Delete

Post a Comment

Popular posts from this blog

High quality articles within 24 hours,buy now