ইস্তিয়াক হৃদয়ের কবিতা নির্মম সমাজ

নির্মম সমাজ,আকাশ,চৌচির,প্রতিবাদ,ধর্ষিত তরুনী,রক্তে ভেজা,সন্ত্রাসী,অমানুষ,জনসম্মুখে,সপ্ন,মানুষ রুপি জানোয়ার
নির্মম সমাজ

ইস্তিয়াক হৃদয়

ঐ যে দেখ আকাশ ফেটে যাচ্ছে
চৌচির হয়ে যাচ্ছে পৃথিবী
চারিদিকে অনেক শব্দ, বাজ পড়ছে যত্রতত্র

সমাজ কে হাত করে অবিচার যখন জয় লাভ করে
তখনও আকাশ ফেটে যায়
মর্মর শব্দে জেগে তোলে প্রতিবাদ
রক্তের এঁষটে গন্ধে নিঃশ্বাস আটকে যায়
প্রিয়জনদের কান্নায় ঝড় ওঠে হামড়ি খায়
ধর্ষিত তরুনীর রক্তে ভেজা কাপড় তখনও
সন্ত্রাসীদের জিন্মায়...

সমাজ ছেয়ে গেছে কতোগুলি অমানুষ
নির্মমদের আলখাল্লায়
এ সমাজ আমার হতে পারে না
জনসম্মুখে,যখন চলতে থাকে হাসুয়া,ছুরি রাম-দা
সাদাশার্ট ভিজে ওঠে রক্তে
তীব্র ভিড়ে চলতে থাকে করুন সিনেমা
একটু পরে শোনা যায় স্বজনদের আহামরি কান্না
এ সমাজ আমার হতে পারে না

অজস্র সপ্ন ছিল,
আগুনে পুড়া ঝলসানো দেহে
ছাই হয়ে যেটি আজ মিশে আছে
রক্তে ভেজা মাটিতে
তারা সমাজ কে গ্রাস করে, সত্যকে রাস্তায় পিষে
গটগট করে হেঁটে চলে..

চারিদিকে এতো অন্যায় নিষ্ঠুর অত্যাচার
বড় বড় টাকার গন্ধে এসবের পিছে মানুষ রুপি জানোয়ার।
প্রকৃতি আজো নির্দয় তাদের কাছে
ঐ যে দেখো আকাশ ফেটে যাচ্ছে..

#poem
#Hridoy
#Bangladesh

Comments

Popular posts from this blog

High quality articles within 24 hours,buy now