আমার লেখা একটি কবিতা যেটি বাস্তব সমাজিক ব্যবস্হার ওপরে লেখা
ভূমি দস্যু
তন্ময় চক্রবর্তী
ওরা আমার বসত ভিটা কাইড়া নিতে চায়,ওদের ওই শক্তি পানে আমি কিকরে যাই।
ওরা সবাই দস্যুরই দল অগাধ শক্তি,
তাইতো তোমার ভূমি দেখে লোভ পেয়েছে বৃদ্ধি।
দস্যুরা সব দলে দলে জোট বেধেছে ভাই,
নিরিহ তোর ভিটা টুকু দখল হয়ে যায়।
ওরা এত পশু কেন লোভতো ওদের বেশি,
গরিবেরই জমি দেখে জিহ্বা বেরোয় বেশি।
গরীব কাঁদে জমি হারিয়ে দস্যুরা পায় সুখ,
মানবতা ভূলুন্ঠিত ক্ষমতাশালীর তোপ।
মাঝে মাঝে হুমকি যে দেয় ভিটা ছাড়বি বল,
নিরিহ সে অসহায় হয়ে খুজে বেড়ায় পথ।
দস্যুরা সব কষাই হল,মানুষ হল না,
মৃত্যুকালে ভিটা রেখে দুনিয়া ছেড়ে যায়।
ওদের অনেক টাকা বেশি দালাল খুঁজে পায়,
গরিব বেটা কাতর হয়ে লাথিই শুধু খায়।
নিরিহ সে স্বপ্ন দেখে অল্প নিয়ে বাঁচতে,
দস্যুরা সব স্বপ্ন দেখে নিরিহেরটা কষছে।
নিরিহ মানব অর্থাভাবে ভিটা ছেড়ে দেয়,
ভূমি দস্যু পশু হয়ে ভিটা কেড়ে নেয়।
আজতো আমি কবিতা লিখি হাস্যরসের তালে,
আমার বাপের ভিটাটুকুও দস্যুরা ধরে টানে।


Comments
Post a Comment